আমাদের কথা

বর্তমান বিশ্বে ক্বওমী মাদরাসা অতি পরিচিত এক নাম। তুলনামূলকভাবে উপমহাদেশে এর সংখ্যাধিক্য লক্ষ্য করা যায়। বিশেষভাবে ভারত পাকিস্তান ও বাংলাদেশের মাটিতে ঘটেছে এর প্রশংসাযোগ্য বিস্তরণ। সাম্প্রতিক সময়ে ক্বওমী মাদরাসা বিভিন্ন কারণে বিভিন্নভাবে আলোচিত ও সমালোচিত।
বাংলাদেশে ক্বওমী মাদরাসার সংখ্যা নিতান্ত কম নয়। শিক্ষক-শিক্ষার্থী এবং এর সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংশ্লিষ্ট ব্যক্তির পরিমাণ আশাব্যঞ্জক। অর্থাৎ, দেশের একটি বৃহৎ জনগোষ্ঠী ক্বওমী মাদরাসার সাথে সম্পৃক্ত। ক্বওমী শিক্ষায় শিক্ষিত। তাই, দেশের কাছে রয়েছে তাদের ঋণ ও অধিকার । এবং তাদের প্রতিও রয়েছে দেশের কর্তব্য ও দায়বদ্ধতা ।
এই প্রাপ্য অধিকার ও অনস্বীকার্য দায়বদ্ধতার সমন্বয়ে নির্মীয়মান সেতুবন্ধনের ভিত্তিমূলকে আরো সুগঠিত ও অটুট রাখতে সম্পূরক হিসেবে কাজ করতে চায় ক্বওমীকিতাব বিডি.কম ।
♦♦♦
ক্বওমী মাদরাসার সকল কিতাব, পাঠ্যবই অনলাইনে ডাউনলোডের জন্য উন্মুক্ত করে দেয়া । সেই সাথে সম্পূর্ন ক্বওমী অঙ্গনকে তুলে ধরার সুবিশাল কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে এই সাইটটির জন্ম। সম্পূর্ণ অলাভজনক ও স্বেচ্ছাশ্রমে পরিচালিত এই সাইটটি সুন্দর সুশীল সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখে। সেই স্বপ্নের কতোটা সফলতা এই সময়ে অর্জিত হবে, সেটা জানা নেই এই সাইটের পেছনের মানুষগুলোর। তবুও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা গভীরভাবে বিশ্বাস করে, আঁধারের পরে আলো ঝলমলে ভোরের দেখা মিলবেই। মহান রাব্বুল আ’লামীন তাদের জন্য সাহায্য পাঠাবেনই। হয়তো এই কাজের মাধ্যমে পরজগতে ক্ষমার আশা করা যায়। আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞানের সন্ধান দিন। আমিন!